বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক। ২০ জানু ২০২৬ ০৭:৩১ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী (কসমেটিকস) উদ্ধার করেছে। এ সময় একজন যুবককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি দল মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা-বাগান এলাকায় শ্রীমঙ্গল-হরিণছড়া সড়কে চেকপোস্ট বসায়।

চেকপোস্ট চলাকালে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামাতে গেলে পুলিশ দেখে পালানোর সময় শিপন মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে চারটি বড় কার্টনে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল কিট ও স্কিন কেয়ার ক্রিম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫১টি বিভিন্ন ধরনের ফেসিয়াল কিট ও ৬৩০ পিস No Scars Cream। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সিএনজি অটোরিকশাসহ সব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬ লাখ ৯২ হাজার টাকা।

আটক ব্যক্তি এসব পণ্যের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মো. জহিরুল ইসলাম মুন্না।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।

news image

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রম দপ্তরে স্মারকলিপি প্রদান।

news image

শ্রীমঙ্গলে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি....

news image

নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

news image

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১

news image

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

news image

আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধনের অবসর গ্রহন।

news image

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি।

news image

শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার কারখানায় বিস্ফোরণ: নিহত ১, আহত ৩ 

news image

ফুলছড়া চা বাগানে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

news image

ভূমিদস্যু রফেজ হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলের অভিযোগ।

news image

শেরপুরে মাছের মেলায়, বিক্রি নিষিদ্ধ বাঘাড় (বাঘ) মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে।  ‎

news image

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৮ মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

news image

তারেক রহমানের মৌলভীবাজারে জনসভার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ।

news image

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি,সভাপতি- খালিছুর রহমান, সাধারণ সম্পাদক- আব্দুর রব

news image

বিএনপি নেতা এম ইদ্রিস আলীর পদ স্থগিতাদেশ প্রত্যাহার

news image

শ্রীমঙ্গলে ৫০ বোতল মাদকসহ ভূনবীর এলাকা থেকে এক মাদক কারবারি আটক করেছে পুলিশ 

news image

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার।

news image

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গোরারাই বাজার বিএনপির মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

news image

মৌলভীবাজারের ৪টি আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল

news image

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

news image

কমলগঞ্জে হোসাইন কিডস প্লানেট এন্ড কিন্ডারগার্টেন স্কুল উদ্বোধনী ও বই বিতরণ অনুষ্ঠিত

news image

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বই বিতরণ

news image

মৌলভীবাজারে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির

news image

কমলগঞ্জে আদমপুর ইউনাইটেড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত। 

news image

মৌলভীবাজারের ৪টি আসনে এ পর্যন্ত ৩১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

news image

মৌলভীবাজার সরকার বাজারে পুলিশের অভিযানে ছাত্র আন্দোলনের মামলার আসামী গ্রেফতার

news image

শাহজালাল মর্নিং স্কুল এর বা‌র্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। 

news image

শ্রীমঙ্গলে গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর পক্ষ থেকে মায়া রাণীকে জমিসহ ঘর এবং টিউবওয়েল উপহার