বুধবার ০৯ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কমলগঞ্জে ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উদযাপন...

নিজস্ব প্রতিবেদক। ০৩ জুন ২০২৬ ০৬:০০ পি.এম

কমলগঞ্জ শ্রীমঙ্গলের সময়

 

আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন; বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম প্রতীক ‘পাক্ষিক কমলকুঁড়ি’ পত্রিকা গৌরবময় ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বুধবার (৩ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা, কেক কাটা এবং বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। কমলগঞ্জ পরিবারের সদস্য ও দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘পাক্ষিক কমলকুঁড়ি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে পত্রিকার দেড় দশকের দীর্ঘ পথচলার নানা চড়াই-উতরাইয়ের কথা তুলে ধরে পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, ইউসিসিএ লি: এর চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এবং কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “একটি আঞ্চলিক পত্রিকার ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করা নিঃসন্দেহে গৌরবের বিষয়। ‘কমলকুঁড়ি’ দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গ্রামীণ জনপদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, মফস্বল শহর থেকে নিয়মিত একটি পত্রিকা প্রকাশ ও তা টিকিয়ে রাখা অত্যন্ত দুরুহ কাজ। পিন্টু দেবনাথের একক প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বে ‘কমলকুঁড়ি’ পত্রিকা আজ ১৬ বছরে পদার্পণ করতে সক্ষম হয়েছে, যা কমলগঞ্জের সংবাদ জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ একসঙ্গে কেক কাটেন এবং ‘পাক্ষিক কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

উক্ত অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

news image

মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

news image

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান

news image

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪

news image

শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে

news image

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

news image

বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা

news image

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড

news image

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

news image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার