বুধবার ০৯ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

নিজস্ব প্রতিবেদক। ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০২ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রথম পদক্ষেপ হিসেবে খাল পরিষ্কার এবং ডাস্টবিন স্থাপনের কাজ উদ্বোধন করেছেন।

শুক্রবার সকালে তিনি প্রথমে শ্রীমঙ্গল শহরের রূপসপুর জোড়া পুল এলাকায় ভুরভুরিয়া খালের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে জমে থাকা ময়লা-আবর্জনা ও পলিথিন অপসারণের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, নেতাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

পরবর্তীতে বি টি আর আই (বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট) এবং কৃষ্ণচূড়া ভাইরাল এলাকায় জনসাধারণের ময়লা ফেলার সুবিধার্থে আধুনিক ডাস্টবিন স্থাপন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধিতে একধাপ এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন এমপি মুজিবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, “শ্রীমঙ্গল-কমলগঞ্জ একটি পর্যটননির্ভর এলাকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। খাল পরিষ্কার ও ডাস্টবিন স্থাপনের মতো ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তুলতে পারি। আগামী দিনগুলোতে পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য নিরলস কাজ করে যাব।”

এমপি মহোদয় এ সময় স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “একার পক্ষে কোনো কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এলাকাকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তুলতে পারব।”

এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকে জানান, দীর্ঘদিন ধরে খালে জমে থাকা আবর্জনার কারণে জলাবদ্ধতা ও দুর্গন্ধের সমস্যা ছিল। নবনির্বাচিত এমপির এই তাৎক্ষণিক পদক্ষেপ তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।

উল্লেখ্য, হাজী মুজিবুর রহমান চৌধুরী সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

news image

মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

news image

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান

news image

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪

news image

শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে

news image

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

news image

বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা

news image

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড

news image

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

news image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার