নিজস্ব প্রতিবেদক। ১৪ মার্চ ২০২৬ ০৮:২০ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ এবং গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমি শ্রীমঙ্গলে যোগদানের পর থেকে এখানকার সাংবাদিকরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি। আমরা চাই না কোনো একজনের ভুলের কারণে পুরো পুলিশ বিভাগ ক্ষতিগ্রস্ত হোক। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দ্রুত আমাকে জানাবেন, আমি তা সংশোধনের চেষ্টা করব। প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।”
উদাহরণ টেনে তিনি বলেন, ফুটবল খেলোয়াড় জিনেদিন জিদানের একটি ভুলের কারণে একসময় পুরো দল ক্ষতিগ্রস্ত হয়েছিল। অথচ একই খেলোয়াড়ের দক্ষতায় অনেক বড় দল বিজয়ও অর্জন করেছে। তাই কারও ব্যক্তিগত ভুলের কারণে পুরো বিভাগের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়—সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজ্জাক, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, সিনিয়র সাংবাদিক কাওসার ইকবাল, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপনসহ শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ইফতার মাহফিলটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকরা মনে করেন, এ ধরনের আয়োজন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শ্রীমঙ্গল থানার উদ্যোগে বিভিন্ন প্ল্যাটফর্মের সাংবাদিকদের একসঙ্গে নিয়ে আয়োজিত এই ইফতার মাহফিলকে উপস্থিত সবাই আন্তরিকভাবে স্বাগত জানান।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার