নিজস্ব প্রতিবেদক। ০৯ মার্চ ২০২৬ ০৪:১৭ পি.এম
শ্রীমঙ্গলের সময়
আজ ৯ মার্চ ২০২৬ তারিখে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই বিশাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
আব্দুল্লাহ আল মামুন টিটির সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে হৃদয়ে শ্রীমঙ্গল এর সভাপতি আব্দুর রকিব রাজু এবং প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী শ্রীমঙ্গলবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলু (যাঁর সার্বিক ও আর্থিক তত্ত্বাবধানে এ কর্মসূচি সম্পন্ন হয়েছে), সরফরাজ আহমেদ সরফু, মোঃ মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী, মকসুদ আলী, আব্দুর রহমান খান পাশা প্রমুখ।
বক্তারা বলেন, গত আট বছর ধরে হৃদয়ে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলায় নিরলসভাবে সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। রোগীদের চিকিৎসা সহায়তা, বেকার যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা এবং দুর্যোগকালীন খাদ্য সহায়তা—এসবের মাধ্যমে সংগঠনটি হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, রমজানের মতো পবিত্র মাসে অনেক পরিবার সারাদিন রোজা রেখেও রাতে অভুক্ত থাকতে বাধ্য হয়। এমন দুঃসময়ে ১৫৫০ পরিবারের জন্য এই খাদ্য সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। একইসঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও অন্যান্য সংগঠনকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রতিটি পরিবার পেয়েছে—চাল, আলু, পিয়াজ, তেল, লবণ, চানা ডাল, সেমাইসহ রমজানের বাকি দিনগুলোর জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী।
অনুষ্ঠানের সফলতার পেছনে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন—হৃদয়ে শ্রীমঙ্গল এর ইউকে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা, বাংলাদেশের সমন্বয়ক ও সদস্যবৃন্দ, দেশ-বিদেশের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, আর্থিক অনুদানদাতা এবং খাদ্য গ্রহণকারী পরিবারগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার