নিজস্ব প্রতিবেদক। ২৫ জানু ২০২৬ ০৫:৩৭ পি.এম
শ্রীমঙ্গলের সময়
অবৈধ বালু সিন্ডিকেটের দাপট, নেপথ্যে কারা?
দেশে আইন, বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যতই বড় বড় কথা বলা হোক, বাস্তব চিত্র ভিন্ন। শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্ব পালনরত এক কর্মরত সাংবাদিককে প্রকাশ্য বাজারের ভেতরে পথরোধ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রভাবশালী মহলের অদৃশ্য ছত্রচ্ছায়ার বিষয়টি।
জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন বাদশা অবৈধ বালু উত্তোলন ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ফেসবুক পোষ্টে মত প্রকাশ করায় একটি সংঘবদ্ধ চক্রের টার্গেটে পরিণত হন। অভিযোগ অনুযায়ী, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানাধীন দুর্গানগর শান্তিবাজারে প্রকাশ্য জনসম্মুখে তাকে পথরোধ করা হয়। অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং জোরপূর্বক চাবি কেড়ে নেয়।যা সরাসরি রাষ্ট্রীয় আইনকে চ্যালেঞ্জ জানানোর শামিল।
এ সময় অভিযুক্তরা স্পষ্ট ভাষায় হুমকি দেয় ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিককে প্রাণে হত্যা করা হবে। প্রত্যক্ষদর্শীদের হস্তক্ষেপে সে সময় প্রাণে রক্ষা পেলেও বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় আরও উদ্বেগজনক তথ্য হলো মূল অভিযুক্ত ব্যক্তি মো ফারুক মিয়া(৪০) একজন স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত, অবৈধ বালু ও মাটি ব্যবসার মাধ্যমে অস্বাভাবিক দ্রুততায় প্রভাবশালী হয়ে ওঠেন। একসময় নিম্নশ্রেণীর দিনমজুর পরিচয় থেকে রাতারাতি ভূমি ও বালু কেন্দ্রিক সিন্ডিকেটের অংশ হয়ে ওঠা এই ব্যক্তির উত্থান ঘিরে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ও ক্ষোভ রয়েছে। অভিযোগ উঠেছে, এই ক্ষমতার পেছনে রয়েছে অন্যায়, অবিচার ও অদৃশ্য পৃষ্ঠপোষকতা।
এই দুঃসাহস কার শক্তিতে? কোন নেতা, কোন আমলা বা কোন প্রভাবশালী মহল তাকে এমন সাহস জোগাচ্ছে? আইনের চোখে সবাই সমান হলে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার সাহস আসে কোথা থেকে?
এই ঘটনা কোনো ব্যক্তিগত বিরোধ নয়।এটি মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধের পরিকল্পিত চেষ্টা। আজ একজন সাংবাদিক আক্রান্ত হলে কাল সাধারণ মানুষের কণ্ঠও থেমে যাবে। যারা সত্য প্রকাশে ভয় পায়, তারাই সাংবাদিকদের টার্গেট করে এটাই বাস্তবতা।
সর্বমহলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, এই ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই কোনো রাজনৈতিক পরিচয়, ক্ষমতা বা প্রভাবের আড়ালে যেন অপরাধীরা আশ্রয় না পায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে অভিযোগের গভীর তদন্ত, নেপথ্যের পরিচয় উদঘাটন এবং একজন অন্যায়বিরোধী সাংবাদিকের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের দায়িত্ব।
সাংবাদিককে হুমকি দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না।
আমরা স্থানীয় সকল প্রশাসন এবং প্রশাসনিক উর্দ্ধতনমহলের কর্মকর্তা মহোদয় দের সুদৃষ্টি কামনা করছি।
কমলগঞ্জে ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উদযাপন...
মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ।
সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব
কমলগঞ্জে কিশোরীদের জীবনদক্ষতা সেশন পরিদর্শন করলেন ইউএনও
বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান
বিশ্ব স্বাস্থ্য দিবস-২৬ কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)