শ্রীমঙ্গলের সময়

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সারাদেশ · 2026-10-18T13:11:59.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জিহাদ আকন্দ নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা। শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

জিহাদ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি তেঘরিয়া উত্তর মোড় এলাকার মাওলানা ওয়াজেদ আলীর ছেলে।

পোস্টে জিহাদ বলেন, সম্মেলনের মধ্য দিয়ে আমি ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আজ থেকে আমি আর কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে থাকতে চাই না।

এ বিষয়ে জানতে চাইলে জিহাদ আকন্দ বলেন, আমি আসলে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হয়ে থাকতে চাই না। একজন সাধারণ নাগরিক হিসেবে থাকতে চাই। তাই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত