শ্রীমঙ্গলের সময়

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

সারাদেশ · 2026-10-18T11:44:18.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।

শনিবার (১৭ অক্টোবর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা থেকে আসামিবিহীন এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত