শ্রীমঙ্গলের সময়

রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

সারাদেশ · 2026-11-26T14:53:21.000000Z · জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, প্রাণীর স্বাস্থ্যসেবা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রৌমারী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রৌমারীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুবেল হোসাইন। এ সময় বক্তব্য রাখেন রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হায়দার আলী, রৌমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সামছুল রহমান, রৌমারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন সরকার, সাংবাদিক আয়নাল হক, সাংবাদিক আব্দুল খালেক, রাকিবুল হাসান উদ্যোক্তা।আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত