শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে একযোগে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগ

সারাদেশ · 2026-11-25T14:01:46.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৬ নেতা।​বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।​পদত্যাগকারী নেতারা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সাধারণ সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের সার্বিক কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে তারা চরম অসন্তুষ্ট। এ অবস্থায় দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি ভবিষ্যতে বিএনপি কিংবা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকার ঘোষণাও দেন এই নেতারা।​এ বিষয়ে বক্তব্য জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।​উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও ১৩ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত