শ্রীমঙ্গলের সময়

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ২ ভণ্ড তান্ত্রিক কবিরাজ গ্রেপ্তার, কুফরি সরঞ্জাম উদ্ধার

সারাদেশ · 2026-10-22T07:33:52.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) বিশেষ অভিযানে দুই প্রতারক ও ভণ্ড তান্ত্রিক কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গরুর মাথার কঙ্কাল, বানরের মাথার কঙ্কাল ও ১০টি কুফরি পাতা উদ্ধার করা হয়।​বুধবার (২১ অক্টোবর, ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।​পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের নির্দেশনা ও দেওয়ানগঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে ডিবি-২ এর একটি চৌকস অভিযানিক দল গত ২৪ ঘণ্টায় মেলান্দহ থানাধীন জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জাঙ্গালিয়া এলাকার প্রতারক কবিরাজ রিপন আলীর কবিরাজ ঘর থেকে তাদের আটক করা হয় এবং কবিরাজিতে ব্যবহৃত এসব বিভিন্ন ভণ্ড ও ক্ষতিকর কুফরি সরঞ্জাম জব্দ করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলেন:১. মোহাম্মদ রিপন আলী (২৭), পিতা- মোঃ ইরাদ আলী, সাং- জাঙ্গালিয়া (ওয়ার্ড নং ৩)।২. খায়রুল ইসলাম চিশতী (২৬), পিতা- আব্দুল মোতালেব, সাং- টনকি।(উভয় থানা- মেলান্দহ, জেলা- জামালপুর)​ডিবি-২ পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা সাধারণ মানুষকে প্রতারণা ও কুফরি মন্ত্রের ভয় দেখিয়ে এতদিন ধরে নানাভাবে হয়রানি ও অর্থ আত্মসাৎ করে আসছিল।​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত