শ্রীমঙ্গলের সময়

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার আহ্বানে ভৈরবে নিসচার কর্মসূচি

সারাদেশ · 2026-10-22T08:23:26.000000Z · স্টাফ রিপোর্টার

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সকালে ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত নিসচা কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভাটি পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ। 

এ সময় আরও বক্তব্য রাখেন নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, সহসাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, যুববিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, জামাল মিয়া, এনামুল হক ও হাজী কুদ্দুস, লোকমান মিয়া এবং সদস্য জুয়েল মিয়া, খালেদা বেগম, আখি নূর আক্তার, মোশাদ মিয়া ও ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 অনুষ্ঠানে চেম্বার পরিচালক, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত