নিজস্ব প্রতিবেদক। ১৬ জুলাই ২০২৬ ০৪:২৪ পি.এম
শ্রীমঙ্গলের সময়
জুলাই শহিদ দিবস–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম-এর নেতৃত্বে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহিদদের স্মরণে নীরবতা পালন ও তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাসেম সরকার, টিআই (এডমিন) মো. কামরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।