নিজস্ব প্রতিবেদক। ২৮ আগষ্ট ২০২৬ ০১:৫৭ এ.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক (শ্রীমঙ্গল)-এর সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম’-এর সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সায়েদ আহমদ এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ। এ সময় সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
১. সভাপতি — শাহ্ মসুদ আহমদ
২. সিনিয়র সহ-সভাপতি — এম এ করিম
৩. সহ-সভাপতি — উত্তম রায়
৪. সহ-সভাপতি — মোঃ এনামুল হক ছোটন
৫. সাধারণ সম্পাদক — মোঃ নাছির আহমদ
৬. যুগ্ম সাধারণ সম্পাদক — মোঃ শিহাব আহমেদ নোমান
৭. সহ-সাধারণ সম্পাদক — মুফতী আবিদুর রহমান সিরাজী
৮. সাংগঠনিক সম্পাদক — মোঃ সাদ্দাম হোসেন
৯. সহ-সাংগঠনিক সম্পাদক — মোঃ শাহাব উদ্দিন
১০. দপ্তর সম্পাদক — মোঃ রাজিব মিয়া
১১. আইন বিষয়ক সম্পাদক — মোঃ মাকছুদুর রহমান
১২. অর্থ ও প্রবাসী বিষয়ক সম্পাদক — পিযুষ আলোক
১৩. প্রচার ও প্রকাশনা সম্পাদক — এনায়েত ভূঁইয়া মারুফ
১৪. সমাজকল্যাণ সম্পাদক — শেখ সাব্বির রহমান মধু
১৫. তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক — মোঃ নুরুজ্জামান আকতার সাইফুল
১৬. ধর্ম বিষয়ক সম্পাদক — ক্বারী মোশাহিদ আহমদ
১৭. নারী ও শিশু বিষয়ক সম্পাদক — পারভীন আক্তার
১৮. ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক — মোহাম্মদ হাবিবুর রহমান মানিক
১৯. তদন্ত বিষয়ক সম্পাদক — আব্দুস সামাদ মাসুদ
২০. ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক — শ্রী রাধাকান্ত দেব
২১. শ্রম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক — মোঃ ছাইফুর রহমান
২২. নির্বাহী সদস্য — সনাতন দেবনাথ
সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা মানবাধিকার সুরক্ষা, আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা বলেন, শুধু সংগঠনের পরিচয় বহন করলেই প্রকৃত মানবাধিকার কর্মী হওয়া যায় না; মানুষের অধিকার ও দায়িত্ব সম্পর্কে নিজেকে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আত্মউপলব্ধি, ধৈর্য, ক্ষমাশীলতা, সততা ও নীতি-নৈতিকতায় অটল থেকে মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করতে হবে।
তারা আরও বলেন, সমাজের অসহায়, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় মানবাধিকারকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, আইনগত সচেতনতা বৃদ্ধি এবং নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়
মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড