বৃহস্পতিবার ২০ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক। ২০ আগষ্ট ২০২৬ ০৩:৫৬ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজু। অব্যাহতির আগে কোনো ধরনের শোকজ, কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি দাবি করে তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সেলিম মাহমুদসহ দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তাজ উদ্দিন তাজু বলেন, তিনি ২০০৬ সালে তৎকালীন অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা মরহুম এম সাইফুর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দেন। এরপর থেকে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

 

তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে দুইবার সাধারণ সম্পাদক এবং সর্বশেষ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

 

তাজ উদ্দিন তাজু আরও বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তাকে বহু মামলা, হামলা ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে। ২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় বিভিন্ন সময়ে প্রায় ৭২০ দিন কারাবরণ করেছেন বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন, ২০১৮ সালের ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে আয়োজিত স্বাগত মিছিলে পুলিশ হামলা চালিয়ে তাকে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে গ্রেপ্তার করে। এ সময় তাকে মারধর করে ডান পা ভেঙে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। পরে কারাগারে থাকা অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা দেওয়া হয়।

 

লিখিত বক্তব্যে তাজু জানান, ২০১১ সালে দলীয় সমর্থনে এবং ২০১৬ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের মূল্যায়ন হিসেবে তাকে সর্বশেষ স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

 

অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

 

তাজ উদ্দিন তাজু বলেন, গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টায় তাকে বাদ দিয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা বিএনপির কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানতে পারেন।

 

তার দাবি, সভার পর উপজেলা বিএনপির কয়েকজন সদস্য তাকে বিষয়টি জানান। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে রেজুলেশন পাস হয়েছে বলে জানান—এমন দাবি করেন তাজু।

 

তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে তিনি অবহিত করেছেন।

 

তাজু বলেন, গত ১৬ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

তিনি অভিযোগ করেন, অব্যাহতির আগে তাকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়েও তাকে অবহিত করা হয়নি এবং কোনো অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

 

তার ভাষ্য, তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন। অথচ জাতীয় নির্বাচনের পর থেকেই তাকে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছিল। বিষয়টি তিনি বিভিন্ন সময় লিখিত ও মৌখিকভাবে জেলা বিএনপি এবং সংশ্লিষ্ট নেতাদের অবহিত করেছেন।

 

তাজু প্রশ্ন করেন, “যেখানে আমাকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে, সেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কীভাবে আসে—তা আমার বোধগম্য নয়।”

 

ব্যক্তিগত বিরোধের প্রভাব পড়েছে বলে দাবি

 

সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজু বলেন, গত সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতাকর্মীরা মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে একসঙ্গে কাজ করেছেন।

 

তবে নির্বাচনের দুই থেকে তিন সপ্তাহ আগে দলীয় কিছু বিষয় এবং তার ব্যক্তিগত আর্থিক দেনা-পাওনা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি। এরপর থেকেই তাকে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তাজু।

 

তিনি জানান, বিষয়টি উপজেলা বিএনপির আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়কসহ কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে ২০ জুলাই ও ২৪ জুলাই তিনি সংশ্লিষ্ট দলীয় নেতৃত্বের কাছে লিখিতভাবে ও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানান বলেও উল্লেখ করেন।

 

তাজু আরও বলেন, উপজেলা বিএনপির রেজুলেশনের পর ১৪ আগস্ট তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত আবেদন করেছেন।

 

তার আশঙ্কা, তাকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা সীমিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে সরিয়ে দিয়ে কাউন্সিল ছাড়া ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের সুযোগ তৈরি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 

তাজু বলেন, দলের সাংগঠনিক সিদ্ধান্ত যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা ব্যক্তিগত বিরোধের প্রভাবে পরিচালিত হয়, তাহলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হতে পারে।

 

পাঁচ দফা দাবি

 

সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজু তার অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

 

১. তাকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

 

২. একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত স্থগিত রাখার পাশাপাশি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রমও স্থগিত রাখতে হবে।

 

৩. তাকে কেন দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছিল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

৪. শ্রীমঙ্গল উপজেলা বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক প্রভাব নয়, দলীয় গঠনতন্ত্র ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করতে হবে।

 

৫. তার বিরুদ্ধে অব্যাহতির সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ, প্রভাব বা সাংগঠনিক অনিয়ম কাজ করেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

 

‘আমি শুধু ন্যায়বিচার চাই’

 

সংবাদ সম্মেলনের শেষদিকে তাজ উদ্দিন তাজু বলেন, দলের দুঃসময়ে তিনি রাজপথে ছিলেন এবং বহু হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। তার পরিবারও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন, “আমি বিএনপির একজন কর্মী হিসেবে দলের প্রতি শ্রদ্ধাশীল এবং দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাই আজকের সংবাদ সম্মেলন কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নয়; এটি একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীর ন্যায়বিচার, সাংগঠনিক অধিকার ও সম্মান ফিরে পাওয়ার আবেদন।”

 

তাজু বলেন, কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে তিনি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তবে অভিযোগ যাচাই না করে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

 

তার বক্তব্য, “আগে অভিযোগ, এরপর তদন্ত এবং সবশেষে ন্যায়সংগত সিদ্ধান্ত—এটাই আমি প্রত্যাশা করি।”

 

তিনি বিএনপির চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

 

তাজ উদ্দিন তাজু বলেন, “আমি শুধু ন্যায়বিচার চাই। আমি চাই দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হোক।”

 

সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক শৃঙ্খলার ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হবে-এটাই তার প্রত্যাশা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

news image

খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন

news image

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম

news image

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়

news image

মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন 

news image

মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

news image

জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত ‎

news image

৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার

news image

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

news image

শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

news image

ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

news image

মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি

news image

মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল

news image

শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

news image

ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

news image

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

news image

শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....

news image

রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২