কলমে: মোঃ জয়নাল আবেদিন বাদশা ২৫ আগষ্ট ২০২৬ ১০:০১ পি.এম
ছবি: সংগ্রহীত
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
এর আগমনী বার্তায় আমি সর্বস্তরের মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ, দুজাহানের বাদশা, রহমাতুল্লিল আলামিনের পবিত্র ধরায় আগমন মানবজাতি, জিন ও ফেরেশতাকুলসহ সমগ্র মাখলুকাতের জন্য চরম সৌভাগ্য ও আনন্দের। এই মহিমান্বিত আগমনকে স্মরণ করে আনন্দ মিছিল বা জশ্নে জুলুস করা নিঃসন্দেহে সওয়াবের কাজ। তবে আমার ব্যক্তিগত মতামত ও আকুল আকুতি হলো
এই আনন্দ ও মহব্বত কেবল একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা উচিত নয়। বছরের ১২ মাসই দয়াল নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ এবং তাঁর সুন্নতি তরিকাকে দৈনন্দিন জীবনে ধারণ করাই একজন প্রকৃত আশেকে রাসুলের মূল দায়িত্ব।
আজকাল সামান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি এবং একে অপরকে 'মুনাফিক' বা 'কাফের' ফতোয়া দেওয়ার অশুভ প্রতিযোগিতা দেখা যায়। অথচ রসূলুল্লাহ (সা.) অমুসলিমদেরও সম্মান জানাতেন এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করতেন। আমরা তাঁর উম্মত হয়ে সামান্য মতপার্থক্যে কীভাবে একে অপরকে মুনাফিক দাবি করি? হাদিস শরীফে এ বিষয়ে কঠোর সতর্কবাণী এসেছে।
ফতোয়া ও হাদিসের আলোকেও এটি সম্পূর্ণ নিষিদ্ধ:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন: যখন কোনো ব্যক্তি তার কোনো ভাই (মুসলিম) কে ‘হে কাফের’ বলে ডাকে, তখন তাদের দুজনের যেকোনো একজনের ওপর তা বর্তায়, (সহিহ বুখারি: ৬১০৪)। অপর এক হাদিসে এসেছে: কোনো মুমিনকে গালি দেওয়া ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি, (সহিহ বুখারি: ৪৮)
অতএব, সামান্য বিষয়ে একে অপরকে কাফের বা মুনাফিক ফতোয়া দেওয়া ইসলামে চরম গোনাহের কাজ।
মহান আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে তাঁর হাবিবের শান ও মান অপরিসীম উচ্চতায় উন্নীত করেছেন, ইরশাদ হয়েছে: “আর আমি আপনার জিকর (স্মরণ ও মর্যাদা)-কে সমুন্নত করেছি, (সূরা আলাম নাশরাহ: ৪) যে মহান সত্তার মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সেখানে কোনো সাধারণ মানুষ তাঁর শান-মান নিয়ে বেয়াদবি বা অবমাননাকর মন্তব্য করলে সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না।, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, নবীর শান নিয়ে যারা হিংসাত্মক কথাবার্তা বলে বা অবমাননা করে, তারা আবু জাহেলের মানসিকতারই উত্তরসূরি।
অনেকে না বুঝে প্রশ্ন তোলেন রসূলুল্লাহ (সা.)-এর ওফাত বা মৃত্যুদিবস পালন নিয়ে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস অনুযায়ী, আল্লাহর প্রিয় নবী রওজা শরীফে সশরীরে জিন্দা এবং তিনি উম্মতের দরুদ ও সালাম সরাসরি ও ফেরেশতাগণের মাধ্যমে গ্রহণ করে থাকেন।
সহিহ হাদিসের সনদ:
রসূলুল্লাহ (সা.) বলেছেন: “আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবী জীবিত এবং তাঁকে রিজিক দেওয়া হয়। (সুনানে ইবনে মাজাহ: ১৬৩৭)। অন্য হাদিসে এসেছে: যে ব্যক্তি আমার রওজার নিকট এসে আমার ওপর দরুদ পাঠ করে, আমি তা নিজে শুনি; আর যে দূর থেকে দরুদ পাঠায়, তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়।
(বায়হাকী: শুয়াবুল ঈমান)।
তাই আসুন, ঈদে মিলাদুন্নবীর এই মোবারক দিনে শুধু একদিনের শোভাযাত্রায় সীমাবদ্ধ না থেকে, আমরা যেন প্রতিদিন বেশি বেশি দরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলি, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নবীর মহান চরিত্র, রহমত ও সুন্নতের আদর্শে নিজেদের জীবনকে আলোকিত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়
মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন