শনিবার ২৯ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

রিপন মিয়া- স্টাফ রিপোর্টার ২৬ আগষ্ট ২০২৬ ০৬:৩৪ পি.এম

Moulvibazar শ্রীমঙ্গলের সময়

প্রচণ্ড তাপদাহ ও অসহনীয় গরমে শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজার শহরে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) সকালে সামাজিক সংগঠন ‘আমাদের মৌলভীবাজার গ্রুপ’-এর উদ্যোগে শহরের কুসুমবাগ, বেরিরপাড়, প্রেসক্লাব চত্বর ও চৌমুহনা পয়েন্টে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

তীব্র গরমে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্দেশ্যে গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্রিটিশ-বাঙালি শেখ মো. এ.আর.কে লায়েক মিয়ার অর্থায়নে এবং সহ-সভাপতি লন্ডনপ্রবাসী মো. মাহিদ আহমেদের তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হয়।

 

কর্মসূচিতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের হাতে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন তুলে দেওয়া হয়। তীব্র গরমের মধ্যে এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ ও শ্রমজীবীরা।

 

পানি ও ওরস্যালাইন বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ বোরহানউদ্দিন ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা এম. মুহিবুর রহমান মুহিব, সামাজিক ব্যক্তিত্ব আব্দুর রহমান পারভেজ, এমবি অনলাইন মিডিয়ার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক রুবেল আহমেদ, আলমগীর মিয়াসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষকে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

 

আয়োজকরা জানান, মানুষের কল্যাণে ‘আমাদের মৌলভীবাজার গ্রুপ’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

news image

খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন

news image

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম

news image

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়

news image

মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন 

news image

মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

news image

জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত ‎

news image

৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার

news image

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

news image

শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

news image

ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড