রবিবার ২৩ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক। ২২ আগষ্ট ২০২৬ ০৯:০১ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার (২২ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তাজ উদ্দিন তাজুর অনুসারীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাঁকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা দলীয় সিদ্ধান্তকে ‘অন্যায় ও একপেশে’ দাবি করে তা পুনর্বিবেচনার আহ্বান জানান।

 

সমাবেশে বক্তারা বলেন, তাজ উদ্দিন তাজু দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ২০০৬ সালে রাজনৈতিক জীবনের শুরু থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের দাবি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা হয়েছে এবং তিনি প্রায় ৭২০ দিন কারাবরণ করেছেন।

 

বক্তারা আরও বলেন, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকালে হামলার ঘটনায় তাজ উদ্দিন তাজু গুরুতর আহত হন এবং তাঁর ডান পা ভেঙে যায়। পরবর্তীতে কারাবন্দী অবস্থায় তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলেও সমাবেশে দাবি করা হয়।

 

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হামলা-মামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও যিনি দলের সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন, তাঁর অব্যাহতির সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। তাঁদের মতে, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা প্রয়োজন।

 

সমাবেশ থেকে অবিলম্বে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়। দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা।

 

সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তাজ উদ্দিন তাজুর অনুসারীরা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

news image

খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন

news image

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

news image

সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম

news image

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়

news image

মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন 

news image

মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

news image

জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত ‎

news image

৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার

news image

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

news image

শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

news image

ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

news image

মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি

news image

মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন

news image

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল

news image

শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত