নিজস্ব প্রতিবেদক। ২১ আগষ্ট ২০২৬ ১০:৫১ পি.এম
শ্রীমঙ্গলের সময়
আগামী দুই মাসের মধ্যে জেলার সাত উপজেলা ও পাঁচ পৌরসভায় কমিটি গঠনের নির্দেশ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা আহ্বায়ক কমিটির ৭১ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের কুসুমবাগস্থ হোটেল রেস্ট ইন-এ বর্ণাঢ্য আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি সোয়েব হাসান, সহ-সভাপতি মো. ইফতেখায়রুল আলম নাইম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন এবং দপ্তরের অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত নবাব আলী তাকি খান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরুল করিম রাহি, যুগ্ম আহ্বায়ক মো. জাহেদ আহমেদ, নাদের আহমেদ, অ্যাডভোকেট হোসেন বক্স, হাসান আবদুল্লাহ ও ইমতিয়াজ গফুর মারুফ।
এ ছাড়া বক্তব্য দেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলীম হোসেন মিরু এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফুয়াদ জামান। সভা সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট নিয়ামুল হক।
প্রধান বক্তার বক্তব্যে ড. কে এম আই মন্টি বলেন, মার্জিত, ভদ্র ও শিক্ষিত কর্মীদের সমন্বয়ে আগামী দুই মাসের মধ্যে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রথম সদস্য। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে হবে।
ড. কে এম আই মন্টি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে মূল সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়
মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা