ইবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
শিক্ষা · 2026-11-27T05:57:17.000000Z · ডেস্ক রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৭-২৮ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মনিরুল মান্নান আশেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওয়াসিফুর রহমান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন 'কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৭-২৮ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মনিরুল মান্নান আশেক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী ওয়াসিফুর রহমান মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টিএসসিসিতে অনুষ্ঠিত নবীন বরণ ও প্রবীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন।
এসময় সমিতির সভাপতি শিহাব ইশারার হিমেল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান খোকন, শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নব মনোনীত সাধারণ সম্পাদক ওয়াসিফুর রহমান বলেন, সংগঠনের এই দায়িত্ব সম্মানের ও দায়বদ্ধতার। এটি কেবল একটি পদ নয়, বরং জেলার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক বড়ো সুযোগ। সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে কক্সবাজারের শিক্ষার্থীদের কল্যাণে এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।'
নব মনোনীত সভাপতি মনিরুল মান্নান আশেক বলেন, কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সম্মানের এবং একটি বড়ো আমানত ও দায়বদ্ধতা। কক্সবাজার থেকে আগত সব শিক্ষার্থীর একটি নির্ভরতা ও ভালোবাসার জায়গা হিসেবে গড়ে তুলতে কাজ করব। নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, এবং সবার মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখাই হবে দায়িত্বের প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে সবার মতামত, সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টা একান্ত কাম্য।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ২০২০-২১ বর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সম্মাননা জানানো হয়।