শ্রীমঙ্গলের সময়

ফরিদপুরে বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী মডেল টেস্টের আয়োজন

সারাদেশ · 2026-11-27T17:16:00.000000Z · পাবনা জেলা প্রতিনিধি


​পাবনার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করেছে। মূল বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।​প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সাংবাদিক আবু বাসিতের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টি স্কুলের মেধাতালিকায় প্রথম থেকে দশম স্থানে থাকা মোট ২৫৮ জন শিক্ষার্থী এই মডেল টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।​পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক ও আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বাসিত, গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান এবং বেড়হাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।​এ সময় আরও উপস্থিত ছিলেন জাগরনী টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মো. আবু সাইদ, এটিভি ডিস্কোভারির জেলা প্রতিনিধি মো. ছাবেদুল সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত