শ্রীমঙ্গলের সময়

রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

সারাদেশ · 2026-11-28T15:05:39.000000Z · জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে এমপির সাক্ষাৎকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু ও একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম ও ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাব্বি হোসেন, সাধারণ সম্পাদক সুকমল কুমারসহ উপজেলার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত