শ্রীমঙ্গলের সময়

১৯ নং বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-27T03:10:45.000000Z · পাবনা জেলা প্রতিনিধি


পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের ১৯ নং বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা।​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আকতার এবং পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. বাবুল আকতার, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মো. শাহ সুজা, অভিভাবক সদস্য মো. শরিফুল ইসলাম, মোছা. সাথী বেগম ও মোছা. আরিফা খাতুন এবং বিদ্যোৎসাহী সদস্য মোছা. সুবর্না ইয়াসমিন। এছাড়া সাবেক শিক্ষক মো. আতাউর রহমান ও মো. রবিউল ইসলাম রাজীব, মো. বিপ্লবসহ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল ইসলাম বাবুল।
​আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করেন।
​সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো. আব্দুস সালাম।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত