শ্রীমঙ্গলের সময়

বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ

সারাদেশ · 2026-11-14T06:12:38.000000Z · সিনিয়র রিপোর্টার


​বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হারুন-অর-রশিদ জোমাদ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ।​শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের গনি মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।​সাক্ষাৎকালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হারুন জোমাদ্দারের শারীরিক ও রাজনৈতিক খোঁজখবর নেন। এসময় হারুন জোমাদ্দার প্রার্থী গোলাপের নির্বাচনী পথচলার সর্বাঙ্গীন সফলতা কামনা করে তাঁর জন্য দোয়া করেন।​এ সময় জান্নাতুল ফেরদৌস গোলাপ আসন্ন নির্বাচনে সকলের দোয়া, সমর্থন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।​সৌজন্য সাক্ষাৎকালে গারুড়িয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত