শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ‘সময়মতো রোগ শনাক্তকরণে সচেতনতা জরুরি’

সারাদেশ · 2026-11-14T12:51:14.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​"ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।​আজ শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে।​হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মো. মোশাররফ হোসেন এবং ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।​সভায় স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধুরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু ও ফারজানা ইসলাম তন্বী প্রমুখ।​বক্তারা যা বললেন:আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে অনিয়ম এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে ডায়াবেটিসের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। ডায়াবেটিসকে ‘নীরব ঘাতক’ হিসেবে উল্লেখ করে তাঁরা বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সুষম খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই রোগ সফলভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।​ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে বক্তারা বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার (ব্লাড সুগার) মাত্রা পরীক্ষা করা উচিত। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।​আয়োজকদের বিশ্বাস, এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত