শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারে বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত: নতুন কমিটি গঠন

সিলেটের খবর · 2026-11-08T11:32:53.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


​উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে রুমান আহমদকে সভাপতি ও নূরুল হাসনাত মজুমদারকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি এবং রুমান আহমদকে সভাপতি ও এম.এ. হান্নানকে সাধারণ সম্পাদক করে বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন (গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২) ‘বাংলাদেশ প্রেসক্লাব’-এর সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের ঐতিহ্যবাহী এম সাইফুর রহমান অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী পর্ব শেষে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য এবং মৌলভীবাজার শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।

​সাংবাদিক মোঃ রুমান আহমদের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। সম্মেলনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:

  • ​আব্দুর রহিম রিপন, সদস্য সচিব, মৌলভীবাজার জেলা বিএনপি
  • ​ইয়ামীর আলী, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী
  • ​প্রফেসর মোঃ তোফাজ্জল আলী, অধ্যক্ষ, মৌলভীবাজার মহিলা কলেজ
  • ​ড. এডভোকেট আবু তাহের, বিশিষ্ট লেখক ও গবেষক
  • ​মোহাম্মদ রেজাউল করিম, প্রধান শিক্ষক, দি ফ্লাওয়ার্স কে.জি. অ্যান্ড হাইস্কুল
  • ​বকশি ইকবাল আহমদ, আহ্বায়ক, মৌলভীবাজার প্রেসক্লাব
  • ​নুরুল ইসলাম সেফুল, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাব
  • ​জুয়েল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক, সেন্ট্রাল লন্ডন বিএনপি

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমীর মোহাম্মদসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

​৪১ ও ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন

​সম্মেলনের দ্বিতীয় পর্বে উৎসবমুখর পরিবেশে আগামী মেয়াদের জন্য জেলা ও বিভাগীয় কমিটি ঘোষণা ও অনুমোদন প্রদান করা হয়।

  • ​মৌলভীবাজার জেলা শাখা: ৪১ সদস্যবিশিষ্ট গঠিত নতুন কমিটিতে সাংবাদিক রুমান আহমদ সভাপতি এবং নূরুল হাসনাত মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

  • ​সিলেট বিভাগীয় শাখা: ৫১ সদস্যবিশিষ্ট গঠিত নতুন কমিটিতে সাংবাদিক রুমান আহমদ সভাপতি এবং এম.এ. হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

​সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান

​সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকতায় ও সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের ৬ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে যোগ দেওয়া সকল সাংবাদিকদের সম্মাননা মেডেল পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন আয়োজকরা।

​সাংবাদিকদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে এবং অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে সফল এই সম্মেলনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত