শ্রীমঙ্গলের সময়

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচারে সিলেটে সাংবাদিকদের বিশাল মানববন্ধন

সিলেটের খবর · 2026-11-09T13:01:21.000000Z · প্রতিবেদক, সিলেট


দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মিথ্যা মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।​সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সিলেট বিভাগীয় প্রেসক্লাব’ ও ‘সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।​কর্মসূচিতে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমান যৌথ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জহুরুল ইসলাম।​অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছেমানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, "সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ প্রতিনিয়ত তাঁদের ওপর নির্যাতন ও হয়রানি চলছে। অতীতের অপরাধগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আজ আরও বেপরোয়া হয়ে উঠেছে।"​প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি (সাবেক কাউন্সিলর) হুমায়ুন কবির শাহিন বলেন, "সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।"​ওসমানী মেডিকেলে সাংবাদিক নির্যাতনসহ সাম্প্রতিক ঘটনার প্রতিবাদসমাবেশে বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।​এ ছাড়া বক্তারা ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুণ্ডকে মিথ্যা মামলায় কনডেম সেলে পাঠানো, শ্রীমঙ্গলে ‘খোলা কাগজ’-এর অনুসন্ধানী প্রতিবেদক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং অভিনেত্রী পরীমনির বিতর্কিত মন্তব্য ও সাংবাদিককে হেনস্তার কড়া প্রতিবাদ জানান।​সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিপ্রতিবাদ সভা থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি, সিলেটের তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন এবং আনন্দ টিভির সুবর্ণা নদীসহ এ পর্যন্ত নিহত সকল সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার সুনিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।​টিলা খেকোদের ষড়যন্ত্রের শিকার সাংবাদিক পরিবারের সদস্যমানববন্ধনে এসএ টিভির ভিডিও সম্পাদক, খবর টিভির সিলেট প্রতিনিধি এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবরের ছেলেকে হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানানো হয়।​বক্তারা অভিযোগ করেন, পরিবেশ ধ্বংসকারী টিলা কাটার সংবাদ প্রকাশ করায় ‘টিলাখেকো’ চক্র ক্ষুব্ধ হয়ে তাঁর ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়েছে। অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানান তাঁরা।​উপস্থিত অতিথিবৃন্দপ্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:​দেওয়ান মতিউর রহমান খান (কবি-সাহিত্যিক ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক)​মকসুদ হোসেন (সদস্যসচিব, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ)​এহসানুল হক তাহের (প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট কল্যাণ সংস্থা)​নুরুল আমিন চৌধুরী (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গণদাবি পরিষদ)​আশিক চৌধুরী (প্রবাসী কমিউনিটি নেতা)​জহিরুল ইসলাম লাল (আহ্বায়ক, জগন্নাথপুর প্রেসক্লাব)​কামরুল হাসান জুলহাস (সাধারণ সম্পাদক, সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ - সিসকপ)​আমিনুল ইসলাম বকুল (চেয়ারম্যান, ভাসানী-ওসমানী স্মৃতি পরিষদ)​কামাল খান (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন)​তফজ্জুল আলী (অর্থ সম্পাদক, মহানগর কৃষক দল)​আব্দুল আহাদ (সিলেট প্রতিনিধি, বায়ান্ন টিভি)​সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সংহতিকর্মসূচিতে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. সুয়েজ হোসেন, অর্থ সম্পাদক মো. সবুজ মিয়া, সদস্য সাইফুল ইসলাম নাহেদ, আব্দুর রাজ্জাক শাওন, আমির হোসেন সোহাগ, রহিমা বক্স রিমা, মোস্তফা কামাল, জাকির হোসেন, শহিদুল ইসলাম সোহেল, কামাল হোসেন ও লিমন আহমদ উপস্থিত ছিলেন।​এ ছাড়া ডেইলি মর্নিং অবজারভারের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল মুক্তাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার রুহুল ইসলাম মিঠু, দৈনিক সরেজমিনের ব্যুরোপ্রধান তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ আহমদ সাজু, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল এবং দৈনিক মুসলিম টাইমসের শহীদ আহমদ খানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।​উল্লেখ্য, মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন’।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত