শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

সারাদেশ · 2026-11-11T08:11:27.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।​নিহতরা হলেন:​বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার (৮৫): মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে।​ওবাইদুর খন্দকার (৩৫): গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে।​ঘটনার বিবরণ:ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মুনতাসির মাহমুদ জানান, ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে করে মালামাল নিয়ে মোংলায় তাঁর ছেলের বাসায় যাচ্ছিলেন। পিকআপটি ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির ভেতরেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।​অন্যদিকে, একই দিন মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।​পুলিশের বক্তব্য:হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত