শ্রীমঙ্গলের সময়

আত্রাইয়ে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

সারাদেশ · 2026-11-27T02:14:57.000000Z · জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহাগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান। এ সময় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁর সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গাঁজা সেবন ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ও ৩৬ (৫) ধারায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সাহাগোলা গ্রামের মো. সবদুল প্রাং (৬৭), মো. শহিদুল ইসলাম (৬০), মো. আব্দুল জলিল (৩০) ও আম্বিয়া (৫০)।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সবদুল প্রাংকে ৫০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মো. শহিদুল ইসলামকে ৫০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. আব্দুল জলিল ও আম্বিয়াকে প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান জানান মাদকবিরোধী এধরনের অভিযান ও জনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত