শ্রীমঙ্গলের সময়

নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

সারাদেশ · 2026-11-28T12:43:00.000000Z · জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটা দুটির কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) এবং মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে মোট ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানের নিরাপত্তায় দায়িত্ব পালন করে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত