শ্রীমঙ্গলের সময়

ত্রিশালে স্কুল ফিডিং কর্মসূচি ও পুরস্কার বিতরণ

সারাদেশ · 2026-11-28T12:28:49.000000Z · স্টাফ রিপোর্টার

প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে স্কুল ফিডিং কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সমাপনী দিনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পৌরসভার ভাটিপাড়া এলাকায় অবস্থিত ত্রিশাল আল-হেরা মডেল স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত