নিজস্ব প্রতিবেদক। ১৫ আগষ্ট ২০২৫ ১১:১২ পি.এম
ছবি: সংগ্রহীত
মেডিকেল রিপোর্ট ও এম্বাসি ছাড়া প্রবাসে পাড়ি দেওয়ার অপচেষ্টা
মেডিকেল রিপোর্ট ও এম্বাসি ছাড়া প্রবাসে পাড়ি দেওয়ার অপচেষ্টা করছেন একদল সিন্ডিকেট চক্র। এনিয়ে চরম বিপাকে পড়েছেন ভিসা প্রসেসিং কর্তৃপক্ষ।
জানা গেছে, আমেরিকা ও কানাডা প্রবাসী দুইজন কনসালট্যান্ট এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে ইবি-৩ ওয়ার্ক পারমিটে ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু করেন সিলেট সদর দক্ষিণ সুরমা এলাকার কামুসেনা গ্রামের কবির আহমদ রুকনের স্ত্রী ফাতেমা আক্তার।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ভিসা প্রসেসিং কাজে হাত দেন ফাতেমা। এরমধ্যে বিগত জুলাই-আগষ্ট আন্দোলনে ভিসা প্রসেসিং কিছুটা ভাটা পড়ে যায়। থমকে যায় সকল কার্যক্রম। অবশেষে ৫ আগষ্টের পরে পরিস্থিতি শান্ত হলে বিদেশ গমন ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং শুরু করলে একপর্যায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিক্যাল রিপোর্ট ও এম্বাসিতে যোগদানের জন্য তাদের অনুরোধ করলে বেরিয়ে আসে থলেড় বিড়াল। শুরু হয় ওই সিন্টিকেট দলের বিভিন্ন অজুহাত। কৌশল অবলম্বন করে নিজেরা মেডিক্যাল রিপোর্ট ও এম্বসি ছাড়াই প্রবাসে পাড়ি দেওয়ার শর্ত গলায় ঝুলিয়ে দেয় ফাতেমা আক্তারের। এনিয়ে স্থানীয় পযায়ে একাধিক শালিস বৈঠক হলে সেখানে সিদ্ধান্ত হয় প্রবাস গমনকারীরা যেনো এম্বাসী মোকাবেলা করেন। পরে যদি কারো ভিসা পদ্ধতি সম্পন্ন না হয় তাহলে সকলের জমাকৃত টাকা ফেরৎ দেওয়ার। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় মৌলভীবাজার জেলার আউদত্ত (বারহাল) গ্রামের মোঃ ফাহিম খাঁনের ছেলে সায়েম খানের দেয়া একুশ লক্ষ টাকার মধ্যে ইতিমধ্যে তিনি ৯লক্ষ টাকা ব্যাংক চেক মারফতে সমজিয়ে পেয়েছেন। অবশিষ্ট ১২ লক্ষ টাকা দুই কিস্তিতে পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) ৫লক্ষ টাকা ও ২৫ আগষ্ট বাকি টাকা সমজিয়ে নেওয়ার কথা থাকলেও কোন কারন ছাড়াই মুঠোফোনে ওই টাকা গ্রহন করবেনা বলে সাফ জানিয়ে দেয়া হয়। রহস্যজনক হলেও সত্য যে, আদৌ ওই সিন্ডিকেট গোষ্টি শালিস বৈঠকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফাতেমা আক্তারকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন ধরণের হুমকি-দমকি, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ফাতেমার বিরুদ্ধে কোটি টাকার উর্ধ্বে আত্মসাতের অভিযোগ এনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি আত্মসম্মান নিয়ে চরম নিরাপত্তাহীণতায় ভুগছেন।
এদিকে অনূসন্ধ্যানে দেখা যায় প্রত্যেকের সঙ্গেই ফাতেমা আক্তার তিনশ টাকার স্ট্যাম্পে চুক্তিনামায় লিপিবদ্ধ হয়েছেন। তারা সকলেই আবার তার আত্মীয়স্বজন হোন। লেনদেনকৃত সকল ডকুমেন্ট ব্যাংকের মাধ্যমেই করা হয়েছে। এতে দেখা যায় ছয়জনের সঙ্গে অর্ধকোটি টাকার নিচে চুক্তিপত্র করেছেন ফাতেমা আক্তার। এরমধ্যে অনেকেই বিভিন্ন সময়ে অসময়ে নিজের অসুবিধা দেখিয়ে বেশ কিছু টাকা ফেরৎও নিয়েছেন। তারা হলেন- সায়েম খান, সফিকুল, রাহিন আহমদ, সাহেদ, সাকের আহমদ ও আব্দুল মালিক খান। সেখানে রয়েছেন একাধিক মামলার আসামী স্বৈারাচার পতনের লোক সফিকুল ও সাকের আহমদ।
এবিষয়ে জানতে মুঠোফোনে সায়েম খান, রাহিন আহমদ ও সাহেদ এর সঙ্গে যোগাযোগ করলে তারা শালিস বৈঠকসহ অন্যান্য বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমরা প্রবাসে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি। ওই মহিলা আমাদের যথা সময়ে কাজ করে দিতে পারেননি। আপনারা সাংবাদিক দয়া করে বিষয়টি একটু দেখবেন। এদিকে সায়েম খান ৯লক্ষ টাকা সমজিয়ে পেয়েছেন বলেও প্রতিবেদক’কে জানিয়েছেন। অন্য দুইজন কোন টাকা ফেরত পাননি বলে জানান। অপর তিনজনের মধ্যে সফিকুল ও সাকের পলাতক থাকায় কোনও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আব্দুল মালিকের মুঠোফোনে কল দিলে রিসিভ না হওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে ফাতেমা আক্তারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমাকে মহিলা পেয়ে তারা যা ইচ্ছে তা করছে। আমার কাছে সকল ডকুমেন্ট রয়েছে। অনেকে টাকা নিয়ে অস্বীকার করছে প্রয়োজনে আমি আইনের দ্বারস্থ্য হবো। তিনি আরো বলেন, আমি কোন দালাল বা প্রতারক নই। আমার কোন ট্রাভেল এজন্সি নেই। আমি মানব পাচার করিনা। তারা সকলেই আমার আত্মীয় স্বজন। সম্প্রতি তারা আমাকে ও আমার আত্মীয় স্বজনদের মানক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে। তিনিও এসময় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার