নিজস্ব প্রতিবেদক। ১৪ জানু ২০২৬ ০৪:৩৭ পি.এম
অভিযুক্ত রফেজ হাওলাদারের ছবি
রাজারবাগে জমি জালিয়াতির অভিযোগ উঠেছে প্রভাবশালী ভূমিদস্যু রফেজ হাওলাদারের বিরুদ্ধে। অভিযুক্ত রফেজ হাওলাদার সম্পত্তির মালিক মোঃ সাইদুল হক গং এর কাছ থেকে আমোক্তার নিয়ে প্রতারণামূলকভাবে সম্পত্তি বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মান্ডা নিবাসী আবুল কালাম আজাদ গংদের ৯০ শতক জমি দাগ নং ১০৬৫ দলিল সৃজন করে উক্ত সম্পত্তি আত্মসাৎ করেন। আরও অভিযোগ রয়েছে, রাজারবাগ মৌজার শাহজানপুরের বেনজিরের সম্পত্তি দলিল জালিয়াতি করে রফেজ ও বারেক হাওলাদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীমের কাছে হস্তান্তর করেন। রফেজ হাওলাদার দলিল জালিয়াতি করে সাইনবোর্ড দিয়ে প্রশাসনের বিভিন্ন শাখার আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ জন অফিসারের কাছে হস্তান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, মোঃ সাইদুল হক গং এর বাবা আব্দুল হক ১৯৬৪ সালে ঢাকার সদর সাব রেজিস্ট্রী অফিসে ৩৪৮২ নং সাব-কবলা দলিল মূলে সম্পত্তিটি ক্রয় করেন। পরে মোঃ সাইদুল হক গং এর নামে এস এ নাম জারি হয়। কিন্তু বিগত আর এস জরিপের সময় নালিশী তফসিল সম্পত্তি আর এস ২০৩০ নং খতিয়ানে ভ্রমাত্মকভাবে লক্ষ্মীনারায়ণ দে সরকার গং নামে হাল সাং ভারতপক্ষে বাংলাদেশ সরকারের নামে আর এস রেকর্ড হয়। এই রেকর্ডের বিরুদ্ধে মোঃ সাইদুল হক গং ঢাকা ৪র্থ সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ৪৯/২০০১১ দায়ের করেন। ২০১২ সালে নালিশের সম্পত্তি অর্পিত সম্পত্তি ‘ক’ তালিকায় প্রকাশিত হলে উক্ত দেওয়ানী মোকদ্দমা এ্যাবেট হয়। পরে মোঃ সাইদুল হক গং ঢাকা জেলা জজ অর্পিত সম্পত্তি প্রত্যার্বন ট্রাইবুনাল ঢাকাতে অর্পিত মোকাদ্দমা নং ১৯৪০/১২ দায়ের করে, ১৯/১১/২০১৯তারিখে অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনাল ঢাকা হইতে রায় ও ডিগ্রি লাভ করেন।
রফেজ হাওলাদার মামলা মোকাদ্দমা পরিচালনা করার জন্য আমোক্তারনামা করে প্রতারণামূলকভাবে উক্ত আমোক্তারে হস্তান্তর বিষয় লেখেন। রফেজ হাওলাদার ০৪/১০/২০১৮ তারিখের আমোক্তার বলে ১১/১১/২৪ ইং তারিখে ১১২৯৫ সাব কবলা দলিল মূলে ৪৯৫ অযুতাংশ সম্পত্তি জাহাঙ্গীরের নিকট বিক্রয় করে এবং একই তারিখে ১১২৯৬ নং সাব কবলা দলিল মূলে রফেজ হাওলাদার জাহাঙ্গীরের স্ত্রী সেফালী বেগমের নামে বিক্রি করে।
কুখ্যাত এই ভূমিদস্যু রফেজ হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলিল জালিয়াতি করে প্রতারণামূলকভাবে আমোক্তারনামা নিয়ে সম্পত্তি হস্তান্তর, এবং ভুয়া দলিল তৈরি করে সম্পত্তি বিক্রি করেছেন।
এ নিয়ে মোঃ সাইদুল হক গং এর পক্ষ থেকে রফেজ হাওলাদারের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। ০৪/১০/২০১৮ তারিখের ৮১৮৬ নং রেজিস্টার্ড আমোক্তার দলিল বাতিল বিজ্ঞ সহকারী জজ ৪র্থ আদালত ঢাকা দে: মো: ৬৬/২০২০ মামলাটি দায়ের করেন। বিজ্ঞ সহকারি জজ আদালত ৪র্থ আদালত বিগত ২৬/০১/২০২৫ তারিখে ৮১৮৬ নং রেজিস্টার্ড আমোক্তার দলিল বাতিল করেন। যাহা পরবর্তীতে ১৬/০২/২০২৫ তারিখে ২৩ নং স্বারকে খিলগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে প্রেরণ করা হয়।
জানা যায় ২৬/০১/২০২৫ ইং তারিখে সাইদুল হক গং কর্তৃক সম্পাদিত ০৪/১০/২০১৮ ইং ৮১৮৬ নং দলিল বাতিল করেন, বিজ্ঞ সিভিল জর্জ আদালত নং ১৪ ঢাকা চিরস্থায়ী মোকদ্দমা নং দে: মো: নং ০২/২৬ বিচারাধীন থাকা অবস্থায় মহাপরিদর্শকনিবন্ধন (আই, জি আর) বরাবরে সকল প্রকার দলিল, নিবন্ধন স্থগিত করার জন্য ১৩/০১/২০২৬ইং তারিখে আবেদন করেন।
এলাকাবাসী রফেজ হাওলাদারকে কুখ্যাত ভূমিদস্যু হিসেবে জানেন। বলতে গেলে হয়রানি মুলক মিথ্যা মামলার ভয় দেখিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জিম্মি করে রাখে। তার জাল জালিয়াতি করার মাধ্যমে বিভিন্ন মানুষের জমি দখল করা নেশা ও পেশা হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তিনি এলাকাবাসীর জন্য এক ভয়াবহ আতঙ্কে পরিণত হয়েছেন।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার