নিজস্ব প্রতিবেদক। ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৬ পি.এম
শ্রীমঙ্গলের সময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় মোট ৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের মতে, কয়েকটি কেন্দ্র গুরুত্বপূর্ণ হলেও সার্বিকভাবে ঝুঁকির সম্ভাবনা কম। তবে সাধারণ ভোটারদের উপস্থিতির ওপর পরিস্থিতি অনেকাংশে নির্ভর করবে বলে মনে করছেন স্থানীয়রা।
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। মৌলভীবাজারের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ নির্জন কুমার মিত্রসহ সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দায়িত্বে থাকবেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শ্রীমঙ্গলে ২৩০ জন পুলিশ সদস্য, ৮০ জন বিজিবি সদস্য, ২ প্লাটুন আনসার এবং ৭০ জন গ্রাম পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছেন। কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী তিন স্তরের নিরাপত্তা—স্থির (স্ট্যাটিক), মোবাইল, স্ট্রাইকিং ও বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।
উপজেলা রিটার্নিং অফিসার ইসলাম উদ্দিন নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করছেন। অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আসিফ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ইসলাম উদ্দিন এর বক্তব্য চাইলে তিনি আগামী কাল বক্তব্য দিবেন বলে জানান।
এদিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম (জে. ই. মুন্না) জানান, উপজেলা রিটার্নিং অফিসার ইসলাম উদ্দিনসহ আরো চারজন ম্যাজিস্ট্রেট সরাসরি মাঠে দায়িত্ব পালন করবেন। দুই থানার পুলিশ সদস্যরাও সার্বক্ষণিক তৎপর রয়েছেন। ইতিমধ্যে অপ্রীতিকর যেকোনো ঘটনার জন্য অ্যাপাচি গাড়ি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকা মহড়া করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার সংখ্যা ২,৫৪,৪৪১ জন বলে জানা গেছে। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৮,৪৭১ জন এবং মহিলা ভোটার ১,২৫,৯৭০ জন রয়েছে।
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....
রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..
সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং..
কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত...
কমলগঞ্জে ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উদযাপন...
মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ।
সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব
কমলগঞ্জে কিশোরীদের জীবনদক্ষতা সেশন পরিদর্শন করলেন ইউএনও
বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান
বিশ্ব স্বাস্থ্য দিবস-২৬ কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।