রিপন মিয়া- স্টাফ রিপোর্টার ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৯ পি.এম
শ্রীমঙ্গলের সময়
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুমা প্রেসক্লাব মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি শুরু হয়ে সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে কুসুমবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম. আব্দুল মান্নান। তিনি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং আগামীর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
মৌলভীবাজার শহর শাখা শিবির সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদের সঞ্চালনায় মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শহর শাখা সভাপতি তারেক আজিজ।
তারেক আজিজ বলেন,
“আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আমরা প্রিয় মৌলভীবাজারের ছাত্রসমাজ ও দেশবাসীকে সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন ভাইয়ের হাত ধরে এই কাফেলার যাত্রা শুরু হয়েছিল। আজ হাটি হাটি পা পা করে ছাত্রশিবির এদেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
এই পথচলায় আমাদের মীর কাসেম আলীসহ ২৩৪ জন ভাইকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। অসংখ্য ভাই আহত হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তবু ছাত্রশিবির আদর্শ থেকে একচুলও বিচ্যুত হয়নি।”
তিনি আরও বলেন,
“আগামী নির্বাচনে ছাত্রশিবিরের পাশাপাশি সাধারণ ছাত্রসমাজকেও অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রশিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মা-বোনের আস্থার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আমরা আজকের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে ছাত্রশিবিরের সাথে যুক্ত শুভাকাঙ্ক্ষী ও ছাত্রসমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়নে প্রশাসন-উদ্যোক্তাদের সমন্বয় সভা....
রাজনগরে স্ত্রী হত্যা: উঠান থেকে মরদেহ উদ্ধার, আটক ২
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..
সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং..
কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত...
কমলগঞ্জে ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উদযাপন...
মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ।
সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব
কমলগঞ্জে কিশোরীদের জীবনদক্ষতা সেশন পরিদর্শন করলেন ইউএনও
বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
হলি সিলেট'পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের আহবান
বিশ্ব স্বাস্থ্য দিবস-২৬ কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।