বুধবার ০৯ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..

নিজস্ব প্রতিবেদক। ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩২ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

 

 

 আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ : জনগণের বৃহত্তর সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এলাকার উন্নয়নে ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী। 

 

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন। এবং এ সময় সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান ও সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম সহ দলীয় নেতা কর্মী ও সমর্থকরা।

 

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী কর্তৃক পেশকৃত ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার নিম্নরূপ —

 

১. সন্ত্রাস,চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল অপশক্তি নির্মূলে সাহসী ভূমিকা পালন করা।

২. খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার -৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো।

৩. আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীন সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ।

৪. প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনো গুলো সংস্কার। 

৫. প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্ততি নেওয়া। 

৬. শিক্ষাপ্রতিষ্টাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যাবস্থা।

৭. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসা ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

৮. গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা।

৯. গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যাবস্থা করা।

১০. কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহাল গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যাবস্থা করা।

১১. এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।

১২. গ্রামাঞ্চলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

১৩. দু'টি উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশি সেবার আধুনিকীকরণ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

১৪. পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী ও খাল- বিল রক্ষা। 

১৫. মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মের স্থাপনাসমূহের উন্নয়ন ও সংস্কার করা।

১৬. কোনো নারী যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় পরিকল্পনার বাইরে একটি আলাদা সেল গঠন করে সমাজের সকল স্তরে তাঁদের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ - সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারীদের হস্তশিল্প ও কুটির শিল্পে উদ্বুদ্ধ করা। সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। 

১৭. চা শ্রমিক, অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 

১৮. কমলগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ প্রতিষ্টা। 

১৯. শ্রীমঙ্গলে চা গবেষণা ইন্সটিটিউট ও চা নিলাম কেন্দ্রের আধুনিকায়ন, মৎস্য গবেষণা ইন্সটিটিউট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা। 

২০. শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা।

২১.স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে পদক্ষেপ গ্রহণ।

২২. প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান, রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা ও সহজ ব্যাংকিং সেবা এবং দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও বিনিয়োগে সহযোগিতা করা।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

news image

মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

news image

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান

news image

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪

news image

শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে

news image

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

news image

বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা

news image

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড

news image

আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

news image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news image

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা

news image

তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ

news image

ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে

news image

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

news image

শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ

news image

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা

news image

নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

news image

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন

news image

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

news image

শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক

news image

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

news image

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

news image

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

news image

নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত

news image

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার