নিজস্ব প্রতিবেদক। ০৮ ডিসেম্বার ২০২৫ ০৪:৪৩ পি.এম
শ্রীমঙ্গলের সময়
১৯৭১ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে,মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়
আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজারের মুক্তি, বিজয় ও উল্লাসের দিন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মৌলভীবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। একাত্তরের এই দিনে শহরসহ জেলার সর্বত্র স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়তে থাকে; বিজয়ের আনন্দে ফেটে পড়েছিল মুক্তিকামী মানুষ।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহ মোস্তফা সড়কের গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
৪ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। ৫ ডিসেম্বর জেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ শুরু হলে একের পর এক এলাকা হানাদারমুক্ত হতে থাকে। ৫ ও ৬ ডিসেম্বর দুই দিনে রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া ও মুন্সীবাজার এলাকা মুক্ত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার শহর অভিমুখে অগ্রসর হন।
১৯৭১ সালে মৌলভীবাজারে মহকুমা হেডকোয়ার্টার থাকায় এখানে পাকিস্তানি বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন করা হয়েছিল। তাই শহর ছিল হানাদারদের গুরুত্বপূর্ণ ঘাঁটি।
জানা যায়, জেড ফোর্সের ১৭টি ইউনিটের মধ্যে দুইটি ইউনিট জব্বার (কুলাউড়ার সাবেক এমপি) ও মুহিবের নেতৃত্বে কুলাউড়া এলাকায় গেলেও বাকি ১৫টি ইউনিট নিয়ে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার শহর অবরুদ্ধ করার অভিযান চালান। ৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে শহর ঘিরে শুরু হয় তুমুল যুদ্ধ। প্রচণ্ড লড়াই ও হতাহতের মধ্যেই ৭ ডিসেম্বর পাক হানাদাররা পুরো মহকুমা এলাকা থেকে বিতাড়িত হয় এবং মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন।
তবে শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মাইন ও বিস্ফোরক পুঁতে রাখা থাকায় তৎক্ষণাৎ মুক্ত এলাকা ঘোষণা সম্ভব হয়নি। মাইন অপসারণ ও অস্ত্র নিষ্ক্রিয় করার কাজ শেষ হওয়ার পর ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়।
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।
মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।
মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রম দপ্তরে স্মারকলিপি প্রদান।
শ্রীমঙ্গলে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি....
নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ
আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধনের অবসর গ্রহন।
মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি।
শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার কারখানায় বিস্ফোরণ: নিহত ১, আহত ৩
ফুলছড়া চা বাগানে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ভূমিদস্যু রফেজ হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলের অভিযোগ।
শেরপুরে মাছের মেলায়, বিক্রি নিষিদ্ধ বাঘাড় (বাঘ) মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে।