শ্রীমঙ্গলের সময়

জামালপুরে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করল বিএনপি

রাজনীতি · 2026-11-28T05:28:46.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এ সময় বিএনপির লোকজনের ধাওয়া খেয়ে মশাল ফেলে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিলকারীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে জামালপুর পৌর শহরের ফিসারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের বাইপাস এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি ফিসারি মোড় এলাকা দিকে আসতে থাকে। সেই সময় স্থানীয় বিএনপি লোকজন মিছিলটি দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। পরে মিছিলকারীরা মশাল ফেলে সেখান থেকে পালিয়ে যায়। একই সময় জামালপুর পৌর শহরের কম্পোপুর মোড় থেকে সরাসরি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি চন্দ্র এলাকার দিকে গিয়ে শেষ হয়। এ সময় তাদের এম কলেজ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এমন স্লোগান দিতে শোনা যায়।

জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, আজ রাতে ফিসারি মোড় এলাকায় আমাদের দলীয় লোকজনের মহড়া ছিলো। আমার দেখতে পারি নিষিদ্ধ আওয়ামী লীগ মশাল মিছিল বের করেছে। পরে আমার তাদের ধাওয়া দেয়। আমাদের ধাওয়া খেয়ে তারা মশাল ফেলে চোরের মতো পালিয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, আমি মিছিলের ভিডিও দেখেছি। এ বিষয়টা নিয়ে আমার কাজ করছি।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত