বাকৃবি ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ
শিক্ষা · 2026-11-28T05:41:32.000000Z · স্টাফ রিপোর্টার
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বাকৃবি শাখা ছাত্রদল।
শুক্রবার (২৭ নভেম্বর) কৃষিবিদ মো. আতিকুর রহমানের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত অসহায় নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেন।
সংশ্লিষ্টরা জানান, প্রতি শুক্রবারের ধারাবাহিকতায় এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুর্ভোগ লাঘবে সহযোগিতা করা এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তারা আরও জানান, মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ থেকেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার এ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।