শ্রীমঙ্গলের সময়

বড়গাছা ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মোফাজ্জল হোসেন

সারাদেশ · 2026-11-27T13:49:15.000000Z · জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের ৫ নম্বর বড়গাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আসন্ন ৫নং বড়গাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বড়গাছা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন।

​আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রানীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​মনোনয়ন ফরম উত্তোলন শেষে মো. মোফাজ্জল হোসেন বলেন, "দল আমাকে মনোনীত করলে এবং এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ৫নং বড়গাছা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার মানুষের সেবায় সবসময় আমাকে পাশে পাবেন।"

​তিনি আরও জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি ৫নং বড়গাছা ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত