নিজস্ব প্রতিবেদক। ১০ এপ্রিল ২০২৫ ০৮:৫৪ এ.এম
ছবি: সংগ্রহীত
চরম বৈষম্যের শিকার ১৭ বছর পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা আমিনুল
উপসচিব পদে থেকে ফ্যাসিষ্ট সরকারের রোষানলে পতিত হয়ে চরম বৈষম্যের শিকার হয়েছেন ১৭ বছর যাবৎ পদোন্নতি বঞ্চিত বি.সি.এস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা (আইডি: ৬৩০৬) মোহা. আমিনুল ইসলাম। গত বছরের ১৭ আগস্ট বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সময়ে তিনি উপসচিব পদ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেও তাঁর ব্যাচের ৮ জন কর্মকর্তা ইতোমধ্যে সচিব হয়েছেন। বর্তমান বৈষম্যহীন সরকারের কাছে প্রাপ্য পদোন্নতির আশার দোলাচলে হতাশাগ্রস্থ অত্যন্ত মেধাবী, সততা ও ন্যায়ের প্রতীক চৌকষ কর্মকর্তা মোহা. আমিনুল ইসলাম। তিনি বর্তমানে যুগ্মসচিব পদ মর্যাদায় খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরে খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক পদে কর্মরত। তিনি গত বছরের ৪ নভেম্বর প্রকল্প পরিচালক পদে যোগদান করেন। তাঁর পদোন্নতি প্রাপ্যতা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি চাকুরি জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
উলেস্নখ্য যে, মোহা. আমিনুল ইসলাম ১৯৬৭ সালের ১৫ অক্টোবর বাগেরহাট জেলার সদর থানার বড় সন্নাসী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে ১৯৮৩ সালে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৮৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া ১৯৯২ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০০৯ সালে মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বি.সি.এস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকুরীতে যোগদান করেন। এরপর বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, ডেসা, রাষ্ট্রপতির কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিপিএটিসি, রাজবাড়ী, গাজীপুর সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। তিনি চাকুরি জীবনে বিপিএটিসি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে। এছাড়া তিনি চীন ও অষ্ট্রেলিয়ায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এ ইতিপূর্বে অংশগ্রহণ করেছেন। চাকুরি জীবনে সরকার তাকে যখন যেখানে বদলী/পদায়ন/ প্রেষণে দায়িত্বভার অর্পন করেছেন- তিনি সকল ক্ষেত্রে স্বীয় দক্ষতার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্বভার পালন করেছেন। তাঁর একই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ৮ জন ইতিমধ্যে সচিব পদে পদোন্নতি পেলেও যুগ্মসচিব পদে থাকায় মানসিকভাবে তিনি ভীষণভাবে হতাশাগ্রস্থ। তাঁর পিআরএল ২০২৬ সালে ১৫ অক্টোবর। এমতাবস্থায়, কর্মজীবনের শেষ সময়ে তাঁর ন্যায্য পাওনা পদোন্নতি প্রদানে জনপ্রশাসন মন্ত্রণালয়/সরকার আন্তরিক হবেন- তাই সকলের প্রত্যাশা।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার