নিজস্ব প্রতিবেদক। ১৪ নভেম্বার ২০২৫ ০৬:০২ পি.এম
ফাইল ছবি
প্রখ্যাত বংশীবাদক, সুরের জাদুকর, মাটি ও মানুষের শিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর ৭১তম জন্মোৎসব আগামী ১৭ নভেম্বর ২০২৫, সোমবার ঢাকাস্থ সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জন্মোৎসবটি আয়োজন করছেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।
জমকালো ও নান্দনিক এই আয়োজনে সভাপতিত্ব করবেন শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও মানবকল্যাণধর্মী প্রতিষ্ঠান ‘সফেন’ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বহুমুখী প্রতিভার অধিকারী, কবি ও সংগীতশিল্পী ড. খান আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ফিরোজ হায়দার খান, উদ্বোধন করবেন, অতিথি গ্রুপের পরিচালক নূর নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আরফাতুর রহমান আপেল। এছাড়াও উপস্থিত থাকবেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল আলম, ইঞ্জিনিয়ার মনির হোসেন খান, জ্যাকশন ফারুক, গীতিকার ইকবাল হায়দার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ লিয়াকত আলী। জন্মোৎসবের প্রধান আকর্ষণ হিসেবে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা চলচ্চিত্রের সুপার হিরো ডি.এ তায়েবের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন, বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা, জনপ্রিয় সংগীতশিল্পী প্রিন্স আলমগীর।
উক্ত জন্মোৎসবে প্রয়াত নন্দিত শিল্পী বারী সিদ্দিকীর স্মৃতি চারণের পাশাপাশি দেশের স্বনামধন্য কতিপয় গুণি ব্যক্তিত্বের সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন, জনপ্রিয় শিল্পী বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদস, মুজিব পরদেশি, ক্লোজ আপ-১ তারকা নোলক বাবু, সালমা, শাইলু শাহ্ বিউটি, রাজীব, মনির বাউলা, রাজু মন্ডল, পারভেজ খান, মুনিয়া মুন, গামছা পলাশ, শবনম মোস্তারী প্রিয়াঙ্কা, তামান্না হক, জুয়েল সরকার ও প্রিন্স আলমগীরসহ আরও দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ।
উল্লেখ্য, বারী সিদ্দিকী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী, গীতিকার এবং বংশীবাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জন্য পরিচিত ছিলেন এবং তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'শুয়া চান পাখি', 'আমার গায়ে যত দুঃখ সয়' এবং 'আমি একটা জিন্দা লাশ' ও রজনী ছাড়াও অসংখ্য গান। শৈশব থেকেই তিনি গানের সাথে যুক্ত হন। তাঁর জীবনে বাঁশি ছিল প্রধান, কিন্তু তিনি গানও শিখতেন। প্রথমদিকে তিনি বংশীবাদক হিসেবে পরিচিতি পেলেও পরে একজন লোকসংগীতশিল্পী হিসেবেও খ্যাতি লাভ করেন। তিনি ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দী এবং ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর মতো গুণিজনদের সান্নিধ্যও পেয়েছিলেন।
তাঁর মৃত্যুর পর থেকেই ধারাবাহিকভাবে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ তাঁর জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করে থাকে।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার