নিজস্ব প্রতিবেদক। ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৬:২২ পি.এম
ছবি: সংগ্রহীত
শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পিতা, মাতা ও ছেলে সহ - আহত - ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ইলামপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত জৈতাছড়ায় শেভরনের কনডেনসেট লাইনের পাইপে ছিদ্র থেকে তেল বেরিয়ে আসার পর কোন এক উৎস থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এই ঘটনায় একই পরিবারের পিতা-মাতা ও ছেলে সহ তিনজন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হওয়ার তথ্য উঠে এসেছে। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তবে কি পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত কিছুই জানা যায়নি।
স্থানীয়দের ভাষ্য মতে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৮ টার দিকে ইলাম পাড়া অংশে অগ্নিকান্ত শুরু হয়। এই ঘটনায় একই পরিবারের বাবা,মা ও ছেলেসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন,বশির মিয়া (৫০) এবং তার ছেলে রেদোয়ান মিয়া (২০) ও তার মা সুফিয়া বেগম (৪৫)। প্রথমে তাদের শ্রীমঙ্গল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল, পরে সিলেটে এবং সেখান থেকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে কি কারণে তারা বাপ,ছেলে ও মা সেখানে গিয়েছিলেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। আহত তিনজনের ব্যাপারে স্থানীয় মেম্বার আব্দুল ওয়াহিদ নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা ভেবে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুত্রে জানা যায়,খবর পাওয়ার পর পরই তিনি (ইউএনও) ঘটনাস্থলে ছুটে যান এবং তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শেভরনের কনডেনসেট লাইনের পাইপ লিকেজের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি আরো বলেন,ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
দুর্ঘটনার সময় পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং তদন্ত কমিটিতে কে কে রয়েছে তাও জানা যায়নি।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ছড়ার মধ্যে দিয়ে চলমান লাইনের উপরে একটি বড় ঢালাই করা স্ল্যাপ রয়েছে, এই স্লেপটি সরানো খুব সহজ নয়, বিনা কারণে সেটা সরে যাবে এমনটিও নয়। তাদের প্রশ্ন কিভাবে স্লেপটি সরে গেল? এর উত্তর খুঁজে বের করতে পারলেই সঠিক কারণ জানা যাবে।
অপরদিকে এলাকাবাসীর দাবি বালু চুরির জন্য এরূপ ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ লোকের দাবি, যেভাবেই ঘটনা ঘটুক এর সঠিক তদন্ত করার জন্য তদন্ত কমিটির খুব প্রয়োজন যদিও ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বলে উপজেলা কর্মকর্তা জানিয়েছেন।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার