নিজস্ব প্রতিবেদক। ২৫ সেপ্টেম্বার ২০২৫ ০১:৪৮ এ.এম
ছবি: সংগ্রহীত
শ্রীমঙ্গলের চলন্তিকা মাঠে জমে উঠেছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দক্ষিণ মুসলিমবাগ ফুটবল একাদশ বনাম সিরাজনগর ফুটবল একাডেমী সিরাজনগরের মধ্যে শ্রীমঙ্গলের কালীঘাট রোডস্থ চলন্তিকা খেলার মাঠে আজ রোজ বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ও উৎসবমুখর ফুটবল টুর্নামেন্টের ৪র্থ রাউন্ডের প্রথম খেলা। মরহুম আব্দুল আহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ও কালীঘাট রোড স্পোর্টস একাডেমি কর্তৃক পরিচালিত এ টুর্ণামেন্টের খেলা দেখতে মাঠে ভীড় করেন হাজারো ফুটবল ক্রীড়াপ্রেমী দর্শক।
মাঠে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলার প্রতিটি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা, উচ্ছ্বাস ও দর্শকের করতালির ঢেউ। উক্ত খেলায় দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে সিরাজনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে "ম্যান অফ দ্য ম্যাচ" ক্রেস্ট প্রদান করা হয়। ম্যান অফ দ্যা ম্যাচের গৌরব অর্জন করেন ঘোড়া শামীম খ্যাত শামীম। শ্রীমঙ্গল শহরের বিসমিল্লাহ গোস্তের দোকানের স্বত্বাধিকারী মতিউর রহমান মতিন এর সৌজন্যে প্রতিটি খেলায় ম্যান অফ দি ম্যাচের ক্রেস্ট প্রদান করা হচ্ছে । খেলার প্রতি তার এমন পৃষ্ঠপোষকতা সকল ফুটবল খেলা প্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে এবং ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তারা নিয়মিত এমন বড় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবেন। তাদের ভাষায়—
“এ আয়োজন শুধু খেলাধুলা নয়, বরং সমাজে একতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ার মাধ্যম।”
শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হবে।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার