নিজস্ব প্রতিবেদক। ০১ অক্টোবার ২০২৫ ০২:৪৬ পি.এম
ছবি: সংগ্রহীত
কর্দমাক্ত কাঁচা সড়কে জনভোগান্তি : চরম দুর্ভোগে গ্রামবাসী,,
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গ্রামীণ কাঁচা সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন তিন লাখেরও বেশি মানুষ। খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়ক পরিণত হয় জলাশয়ে, যার কারণে দুর্ঘটনা ঘটছে প্রায়ই। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর উদ্যোগ এখনো নেওয়া হয়নি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সরজমিনে দেখা যায়, উপজেলার ৫নং সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও–বাগমারা সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে থাকে পানি। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও জমে থাকা পানিতে রাস্তা ডুবে থাকে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবাই পড়ছেন দুর্ভোগে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে বিড়ম্বনার শেষ নেই।
স্থানীয় বাসিন্দা রাজন আবেদিন রাজু ও শরিফ মিয়া বলেন,
“দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছি। বর্ষাকালে রাস্তা একেবারে অচল হয়ে পড়ে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হয় কোলে করে। চেয়ারম্যান-মেম্বারদের কাছে বহুবার আবেদন জানালেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
একজন স্থানীয় শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন,
বৃষ্টি হলে রাস্তা পানির নিচে ডুবে যায়। পানি সরে গেলে রাস্তায় কাদামাটি জমে থাকে। শিক্ষার্থীরা প্রতিদিন চরম কষ্টে যাতায়াত করে।”
স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনা বেগম বলেন,
এলাকার মানুষকে নিয়ে আমি নিজেও বিপাকে আছি। বর্ষায় রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, আশা করছি শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে।”
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল জানান,
রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব তৈরি করা হচ্ছে। বরাদ্দ এলে দ্রুত কাজ শুরু করা হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রকিব বলেন,
গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য আমরা নিয়মিত কাজ করছি। এ রাস্তার বিষয়টি তালিকাভুক্ত রয়েছে। ধাপে ধাপে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে রাস্তা পাকা করা হবে।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন,
এলাকার জনগণের দুর্ভোগের বিষয়টি আমরা অবগত আছি। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা এই সড়কের দ্রুত সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ নিয়ে দুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার