নিজস্ব প্রতিবেদক। ২৫ সেপ্টেম্বার ২০২৫ ০৩:২৮ পি.এম
ছবি: সংগ্রহীত
কমলগঞ্জে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন ২০২৫ অনুষ্ঠিত।
"পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও" এই স্লোগানকে সামনে রেখে
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ সেপ্টেম্বরে (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাস।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. নজরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার- টেকনিক্যাল । আরও উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, জেলা ব্যবস্থাপক। সার্বিক আয়োজন ও সহযোগিতায় ছিলেন মো. আব্দুল আউয়াল, অফিসার- সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কর্মকর্তা বলেন,"সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। নারী শিক্ষার প্রসার বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় হেল্পলাইন ১০৯ এ ফোন দিয়ে যে কেউ চাইলে গোপনে বাল্যবিবাহের ঘটনা জানাতে পারে। প্রতিটি পাড়া ওয়ার্ড ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান তিনি। এ ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি তার অফিসে যোগাযোগ করার আহ্বান জানান। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির কর্মকর্তা আব্দুল আউয়াল, বলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে বাল্য বিয়ে কমিয়ে আনা। সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি এবং সরকারের হটলাইন নাম্বার ১০৯ ব্যবহারের জন্য অনুরোধ করছি, প্রয়োজনে ব্র্যাকের সহযোগিতাও নিতে পারবেন। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, যে সমস্ত কন্যা শিশুরা বাল্যবিবাহ থেকে এগিয়ে ১৮ বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়ে আজকের এই স্বপ্ন সারথি গ্রাজুয়েশন-২০২৫ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার