নিজস্ব প্রতিবেদক। ১২ জুলাই ২০২৬ ০৭:১৩ পি.এম
শ্রীমঙ্গলের সময়
চা শিল্পে কর্মরত স্টাফদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিতকরণ এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চা শিল্পের উন্নয়নে স্টাফদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। পরে কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা (অডিট) প্রতিবেদন পেশ করেন। এছাড়া সদস্যদের কণ্ঠভোটে ২০২৫-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে স্টাফদের পেশাগত দক্ষতা উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি আরও শক্তিশালী করা প্রয়োজন।
সভায় সংগঠনের সাবেক সম্পাদক মো. ইয়াকুব আলীসহ বক্তব্য রাখেন শ্রীকান্ত মাহীর, জুয়েল আহমেদ, মো. ইউছুপ, অমল চন্দ্র দাশ, দেবদাশ ভট্টাচার্য, মো. ইয়াকুব মিয়া, খাইরুল ইসলাম, মাহমাদুল ইসলাম রাসেল, কংকন জ্যোতি ভট্টাচার্য, এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, আকতার হোসেন ভূঁইয়া মিন্টু, মিছবাহ উদ্দিন আহমেদ, দ্বীনবন্ধু দেব এবং অধ্যাপক অবিনাশ আচার্য।
এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন চা বাগানের স্টাফ এবং সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ।
ফোয়াবের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল: ইসি
দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টাকাছে জমা..
প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ।
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঐতিহাসিক ৭ মার্চ আজ
শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট
কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন‘-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ ।
বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন -ধর্ম উপদেষ্টা ।
বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ।
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল