নিজস্ব প্রতিবেদক। ১৩ জুন ২০২৬ ০২:১৭ পি.এম
শ্রীমঙ্গলের সময়
আজ ১৩ জুন ২০২৬ তারিখে কমলগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SfELP) কর্মসূচির আওতায় স্বপ্নসারথিদের জন্য আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে মোট ২৯ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং হাঁস-মুরগি পালনকে লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. কারিমা তাসনিম এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মৌলভীবাজার জেলার ব্যবস্থাপক জনাব দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, খামার ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র খামারকে লাভজনক উদ্যোক্তা কার্যক্রমে রূপান্তরের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে হাঁস-মুরগি পালন গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আব্দুল আউয়াল, অফিসার (SfELP) এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন লুবনা চৌধুরী, সিও (SfELP), কমলগঞ্জ, মৌলভীবাজার।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম