নিজস্ব প্রতিবেদক। ০৬ জুলাই ২০২৬ ০৮:২০ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে পর্যটন উদ্যোক্তাদের কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গলের রাধানগরস্থ এস.কে.ডি. আমার বাড়ি রিসোর্টে রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল মামুন, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং সংগঠনের উপদেষ্টা সজল কুমার দাশ ও কাজী শামসুল হক।
রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সভাপতি কুমকুম হাবিবার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি তাপস দাশ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু।
মতবিনিময় সভায় রাধানগর ও শ্রীমঙ্গলের পর্যটন খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, পর্যটকদের নিরাপত্তা, সেবার গুণগত মান বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটন অবকাঠামো সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে শ্রীমঙ্গলের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “পর্যটন খাতের উন্নয়নে উদ্যোক্তাদের গঠনমূলক পরামর্শ ও সম্মিলিত উদ্যোগকে প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পর্যটন শিল্পের বিকাশে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় রিসোর্ট, হোটেল, কটেজ ও বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিসহ রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের হবিগঞ্জ জোনাল কমিটি গঠন
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
সড়ক যোদ্ধা পদক পেলেন আব্দুস সালাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার ওসির মতবিনিময়
মানসম্মত মজুরী বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা
মৌলভীবাজারে ফেক ফেসবুক আইডির দৌরাত্ম্য, অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগের দাবি
মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ধলাই নদী থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, নদীভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা