নিজস্ব প্রতিবেদক। ১৬ জুলাই ২০২৬ ০১:০৫ পি.এম
ছবি: সংগ্রহীত
মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ফেক ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রমেই বাড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ, এসব ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে সমাজের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, অতীতে শ্রীমঙ্গল থানায় ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মৌলভীবাজার সদর থানাতেও এ ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি, অভিযোগের পরও এখন পর্যন্ত সমস্যার দৃশ্যমান ও স্থায়ী সমাধান হয়নি।
সংশ্লিষ্টদের মতে, অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তথ্যের সত্যতা যাচাই না করেই এসব ফেক আইডি ও পেজের পোস্ট শেয়ার করছেন। ফলে অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সম্মানিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যক্তি পরিচয়ের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনের নাম ব্যবহার করেও ভুয়া ফেসবুক আইডি ও পেজ খোলার ঘটনা দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম বলেন, ফেক ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। তিনি জানান, এ ধরনের আইডি শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সাইবার টিম নিয়মিত কাজ করছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে বিষয়টি অবহিত করা হয়েছে এবং কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। ফেক আইডি পরিচালনাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। কেউ ফেক আইডি বা পেজের মাধ্যমে হয়রানি, মানহানি বা অপপ্রচারের শিকার হলে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করে দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সাইবার ইউনিটে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, ফেক আইডি ও পেজের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করলে এ ধরনের সাইবার অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার